1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অন্তর্বর্তী সরকারেই নতুন বেতন কাঠামো কার্যকর: অর্থ উপদেষ্টা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

অন্তর্বর্তী সরকারেই নতুন বেতন কাঠামো কার্যকর: অর্থ উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ জন খবরটি পড়েছেন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেট আকারে কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এ জন্য অর্থ বরাদ্দ রাখা হবে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে। ফলে আগামী বছরের মার্চ-এপ্রিল থেকে নতুন পে স্কেল বাস্তবায়ন শুরু হতে পারে। ডিসেম্বরেই বাজেট সংশোধন কাজ শুরু হবে এবং সেখানে নতুন কাঠামোর বিধান যুক্ত করা হবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, নতুন কাঠামো বাস্তবায়নের জন্য রাজনৈতিক সরকারের অপেক্ষা করতে হবে না। ইতোমধ্যে সরকার ২৪ জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করেছে, যার চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশন ডিসেম্বরের মধ্যেই সুপারিশ জমা দেবে।

কমিশনের এক সদস্য জানিয়েছেন, বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত প্রায় ১০:১। নতুন কাঠামোতেও এ অনুপাত ৮:১ থেকে ১০:১-এর মধ্যে থাকবে। পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য ভাতা বাড়ানোর প্রস্তাব করা হবে।

জাতীয় বেতন কমিশন ইতিমধ্যে অনলাইনে চারটি ক্যাটাগরিতে প্রশ্নমালা প্রকাশ করেছে, যাতে সরকারি চাকরিজীবী, সাধারণ নাগরিক, সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সমিতির সদস্যরা মতামত দিতে পারবেন। এই মতামত দেয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৫। ওয়েবসাইট: paycommission2025.gov.bd।

মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা সমন্বয়ের লক্ষ্যে ২৩ সদস্যের এই কমিশন গঠিত হয় ২৭ জুলাই। তারা সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনা করবে। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা এই কাঠামোর বাইরে থাকবেন।

বর্তমানে ২০১৫ সালের পে স্কেলের আওতায় প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন পাচ্ছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar