1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
করতোয়া নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

করতোয়া নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ জন খবরটি পড়েছেন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে করতোয়া নদীর বুকে ভেসে উঠল মাত্র ছয় বছরের শিশু শাহাদাত হোসেনের নিথর দেহ। বৃহস্পতিবার বিকেলে নদীর শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায় পথচারীরা। মুহূর্তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয়রা জানান, মহাস্থান জাদুঘরের পাশে শীলাদেবী ঘাটের গেটসংলগ্ন পরিত্যক্ত পুলিশ বক্সে স্ত্রী-সন্তান নিয়ে অস্থায়ীভাবে বসবাস করেন দিনমজুর ইকবাল হোসেন (তারা) মিয়া। দরিদ্র এই পরিবারের ভরসা ছিল একমাত্র ছেলে শাহাদাত। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার ১টার দিকে খেলতে বের হয় সে। কিন্তু এরপর আর বাড়ি ফেরেনি। বিকেল ৩টার দিকে শ্মশান ঘাটের পাশ দিয়ে যাওয়া পথচারীরা নদীতে শিশুর দেহ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে ওঠেন। পরে স্বজনরা গিয়ে দেহ শনাক্ত করেন।খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর ছাইদুর ইসলাম জানান, “শিশু শাহাদাতের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, “সুরতহাল প্রতিবেদন শেষে থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে এবং লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

অপরিসীম দারিদ্র্যের মধ্যেও একফোঁটা হাসি আর উচ্ছ্বাস এনে দিত ছোট্ট শাহাদাত। তার অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। অসহায় মা-বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে মহাস্থানের আকাশ-বাতাস।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar