পটুয়াখালীর বাউফল ফায়ারসার্ভিস স্টেশন সংলগ্ন দশমিনা-বরিশাল মহাসড়কের ওপরে বেধড়ক পিটিয়ে, —আনোয়ার নামের এক ব্যক্তিকে আহত করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শুক্রবার বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ড জামায়াতের যুব বিষয়ক সম্পাদক আবদুল্লাহ ওরফে রুবেল, তার ভাই রহমানসহ পরিবারের সদস্যরা আনোয়ার নামের এক ব্যক্তিকে বেধড়ক পিটুনি দিয়ে গুরুতর আহত করে। রাতে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে বিষয়টি প্রকাশ্যে আসে।
ভুক্তভোগী আনোয়ারের দাবি, তিনি বিএনপির সমর্থক। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক বিরোধের কারণে মিথ্যা বানোয়াট পারিবারিক একটি অভিযোগ তুলে তার ওপরে অতর্কিত হামলা চালানো হয়েছে।
চিকিৎসা শেষে মামলা করবেন বলেও জানান ভুক্তভোগী। তবে অভিযোগ অস্বীকার করে জামায়াতের নেতা আব্দুল্লাহর ভাই এবং একই দলের সমর্থক রহমান বলেন, আমার স্ত্রীর নামে মিথ্যা অপবাদ রটানোর কারণে ওই ঘটনা ঘটেছে। এরসাথে রাজনীতির সম্পর্ক নেই।
এছাড়া প্রথমে আনোয়ার আমার বড় ভাইকে (আব্দুল্লাহ) থাপ্পড় দেয়, সেই ঘটনা ভিডিওতে আসেনি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। এখন পর্যন্ত বিষয়টি সম্পর্কে তথ্য নেই বলে জানিয়েছেন বাউফল থানা পুলিশ।