1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৪০ জন খবরটি পড়েছেন

লালমনিরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম মৌজায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ রবিবার দুপুরে অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত নারীর নাম সুশীলা কর্মকার (৫৫)। তিনি ওই এলাকার স্বর্গীয় ভেললো কর্মকারের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে নিমাই কর্মকার (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শনিবার রাতে পরিবারের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে নিমাই বাজারে গিয়ে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে দু-একজনকে আঘাত করে।

মা সুশীলা কর্মকার ছেলেকে শান্ত করতে গেলে নিমাই আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বাড়ি ফেরার পথে হঠাৎ ছুরি দিয়ে মায়ের শরীরে একাধিক আঘাত করে সে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুশীলাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নিমাই কর্মকারকে আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুন্নবী বলেন, “ঘটনার পরপরই নিমাইকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar