1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লক্ষ্মীপুরে পিতার দা’য়ের আঘাতে নিভে গেল শিশু ফারিহার জীবন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

লক্ষ্মীপুরে পিতার দা’য়ের আঘাতে নিভে গেল শিশু ফারিহার জীবন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৫১ জন খবরটি পড়েছেন

লক্ষ্মীপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্ব শিশু দিবসের দিনই লক্ষ্মীপুরে মাদকাসক্ত এক বাবার হাতে প্রাণ হারিয়েছে পাঁচ বছরের শিশু ফারিহা সুলতানা। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ফারিহার বাবা ফারুক হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সোমবার সন্ধ্যায় পারিবারিক ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি নিজের মেয়ে ফারিহাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন এবং পরে শিশুটিকে বাড়ির পুকুরে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর ফারুক ঘরের ভেতর দা হাতে অবস্থান করলে আতঙ্কে কেউ কাছে যেতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে ৯৯৯-এ ফোন করে খবর দিলে পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘাতক ফারুককে আটক করে।

তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ঘাতককে আটক করা হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar