1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩৪৭ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর,নেত্রকোণা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাদক ব্যবসায়ী,মাদকসেবী ও চোরাকারবারিদের নির্মূলে তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার খুঁজিউড়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১নং কুল্লাগড়া ইউনিয়ন শাখা এই আয়োজন করে। এতে স্বেচ্ছাসেবক দলের অন্যান্য ইউনিট সংহতি প্রকাশ করে।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে দলের নেতৃবৃন্দ বলেন, মাদক একটি ভয়ঙ্কর ব্যধি। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সীমান্ত এলাকা দিয়ে মাদক আমাদের এলাকায় ঢুকছে, এলাকার যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য,দেশ ও সমাজকে রক্ষার জন্য আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে আমরা কাজ করছি। মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে একটি দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তারা বলেন, আমরা বলতে চাই, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরাকারবারিদের জায়গা দুর্গাপুরে হবেনা। তাদের আমরা আইনের হাতে তুলে দিবো।

এই আয়োজনে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া,সহ সভাপতি এম এ জিন্নাহ, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সহ সভাপতি অঞ্জন চিসাম,সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার,প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজুল করিম, দপ্তর সম্পাদক নুরুজ্জামান রিপন সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল।

মাদক নির্মূলে বিএনপির এই সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar