1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার খাজুরায় কাভার্ডভ্যানের চাপায় বাইসাইকেল আরোহী নিহত - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

বাঘারপাড়ার খাজুরায় কাভার্ডভ্যানের চাপায় বাইসাইকেল আরোহী নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৯৮ জন খবরটি পড়েছেন

খাজুরা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ার খাজুরায় কাভার্ডভ্যানের চাপায় নুর আলম (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম সদর উপজেলার ইছালী ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের তাহের মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে নুর আলম বাড়ি থেকে বাইসাইকেলে করে খাজুরা বাজারে যাচ্ছিলেন। দুপুরে বিদ্যালয়ের সামনে পৌঁছালে ‘আফজাল পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস’-এর একটি কাভার্ডভ্যান পিছন দিক থেকে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কাভার্ডভ্যানের চাকায় তার মাথা পিষ্ট হয়ে যায়।

ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তাপস আঢ্য জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা না গেলেও পরে পরিবারের মাধ্যমে নিশ্চিত করা হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে এবং ঘাতক কাভার্ডভ্যানটি এখনো আটক করা যায়নি। যানটি আশেপাশে লুকিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এ ঘটনায় তদন্ত ও অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar