1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনের কুখ্যাত লিটন মাতুব্বর সহ ৪ জেলে আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

সুন্দরবনের কুখ্যাত লিটন মাতুব্বর সহ ৪ জেলে আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৫৯ জন খবরটি পড়েছেন

শরণখোলা (বাগেরহাট)প্রতিনিধি।   পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের  কচিখালী কটকা সহ বিভিন্ন এলাকার  অভয়ারণ্য ও খাল দখলকারী্র মুল হোতা কুখ্যাত লিটন মাতুব্বর অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষদের হাতে ৪ জেলেসহ আটক হয়েছে হয়েছে। ১১ অক্টোবর সকালে নিষিদ্ধ অভয়ারণ্যের খাল থেকে মাছ ধরার সময় তাকে আটক করা হয়। এসময় বনরক্ষীরা নৌকা তল্লাশি চালিয়ে জব্দ করেছে  লক্ষাধিক টাকার গলদা সহ বিভিন্ন জাতের মাছ, দুটি  জাল ও দুটি ডিঙ্গি নৌকা। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে  মামলা করা হয়েছে বলে বল বিভাগ সূত্র জানিয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা জানতে পারে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার মূল হোতা লিটন মাতুব্বর সহ বেশ কয়েকজন জেলে সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের দুধরাজ খালে মাছ ধরছে এমন গোপন সংবাদে স্মার্ট টিম-১ এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা  শনিবার (১১ অক্টোবর) সকালে ওই এলাকায় অভিযান চালায়। এই সময় বন রক্ষীরা অবৈধভাবে মাছ ধরারত অবস্থায় জেলে লিটন মাতুব্বরসহ ৪ জেলেকে আটক করেন। এ সময় জব্দ করা হয় লক্ষাধিক টাকা মূল্যের গলদা ও বিভিন্ন প্রজাতির  সাদা মাছ এবং দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা।

আটক জেলেরা  হলো শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা লিটন  মাতুব্বর (৪৭), তাইজুল হাওলাদার (২০),আবু খালেক মৃধা (৫৫), ও হামিদ হাওলাদার (৫০)। 

তবে একটি সূত্র জানিয়েছে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দুর্ধর্ষ জেলেরা তাদের কাছে রাখা বিষের বোতল পানিতে ফেলে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।আটক জেলেদের বিরুদ্ধে বন আইন একটি মামলার দায়ের করে আসামিদের   বাগেরহাট কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছে বনবিভা 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলেও মৎহ্য ব্যবসায়ী জানায় লিটন মাতুব্বর দীর্ঘদিন ধরে সুন্দরবনের ‌কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীদের ম্যানেজ করে নিষিদ্ধ  দুধরাজ খালে মাছ ধরে আসছে। গত ২১ জুলাই শরণখোলা রেঞ্জের স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে কচিখালি সাইট খাল থেকে লিটন মাতুব্বরের মালিকানাধীন ২৮টি চর জাল জব্দ করেন। কচিখালী  ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা মোটা অংকের বিনিময়ে গোন চুক্তিতে লিটন মাতুব্বর সহ বিভিন্ন জেলেদের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরার সুযোগ করে দিচ্ছে বলে নির্ভরযোগ্য ঐ সূত্রটি জানায়।

সুন্দরবন পূর্ব  বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, কচিখালীর নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরায় সময় আটক জেলে লিটন মাতুব্বরসহ চার জেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের বাগেরহাট আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ।
এ ঘটনায় শরণখোলা এসিএফ রানা দেবের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কারণ তার মোবাইল ফোন রিং বাজলেও রিসিভ করেনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar