1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রেমিকাকে ঘিরে পীরগঞ্জে সংঘর্ষে আহত ৯, সাংবাদিকের ওপর হামলা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

প্রেমিকাকে ঘিরে পীরগঞ্জে সংঘর্ষে আহত ৯, সাংবাদিকের ওপর হামলা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২১৭ জন খবরটি পড়েছেন

পীরগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক প্রেমিকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবন হামিদ এবং শ্রাবণ-শুভ গ্রুপের মধ্যে এক প্রেমিকাকে নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সন্ধ্যায় দুই পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ আতঙ্কে দিগ্বিদিক ছুটোছুটি করে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ সময় সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলা-র প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন। তিনি অভিযোগ করেন, সংঘর্ষের ভিডিও ধারণের সময় কয়েকজন তার মোবাইল ও আইডি কার্ড কেড়ে নেয় এবং তাকে অকথ্য ভাষায় গালাগাল করে।

এ ঘটনায় জেলার সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে দায়ীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে এবং পুনরায় কোনো অঘটন এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar