1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ৬ জনের মৃত্যু, আরও বাড়তে পারে - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ৬ জনের মৃত্যু, আরও বাড়তে পারে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৯০ জন খবরটি পড়েছেন

চুয়াডাঙ্গা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চুয়াডাঙ্গার সদর উপজেলায় বিষাক্ত চোলাই মদ পান করে ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার ও রোববার (১১ ও ১২ অক্টোবর) রাতে এসব মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানিয়েছেন, গত ১০ অক্টোবর ডিঙ্গেদহ এলাকার একটি গোপন স্থানে ১০ থেকে ১২ জন ব্যক্তি চোলাই মদ পান করেন। এর মধ্যে ১১ অক্টোবর তিনজনের মৃত্যু হয়। পরদিন রোববার রাতে আরও তিনজন অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে এলে দুইজন মারা যান। বর্তমানে একজন সেখানে চিকিৎসাধীন আছেন।

নিহতরা হলেন—লাল্টু (৪৫), শহীদ মোল্লা (৫০), ছমির উদ্দীন (৫৫), সেলিম (৩৮), লালটু (৩৮) ও খেদের আলী (৫৫)। তারা সবাই দিনমজুর বা শ্রমিক ছিলেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ডিঙ্গেদহ বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি চোলাই মদ বিক্রি হচ্ছে, কিন্তু প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

ডিঙ্গেদহ বাজারের ব্যবসায়ী রানা বলেন, “প্রশাসনের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে। নিয়মিত অভিযান থাকলে এ ধরনের ঘটনা ঘটত না।”

চুয়াডাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলিম উদ্দিন নামে এক শ্রমিক। তিনি জানান, সর্দারের দেওয়া স্পিরিট পান করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রী জানান, বর্তমানে তার অবস্থা কিছুটা স্থিতিশীল।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, “অ্যালকোহলিক পয়জনিংয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar