1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝিনাইদহে তালাবদ্ধ দোকানে গৃহবধূর মরদেহ, স্বামী লাপাত্তা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

ঝিনাইদহে তালাবদ্ধ দোকানে গৃহবধূর মরদেহ, স্বামী লাপাত্তা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২০৭ জন খবরটি পড়েছেন

ঝিনাইদহ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহের গোপীনাথপুর এলাকায় একটি তালাবদ্ধ দোকানঘর থেকে তাসলিমা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ওই দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাসলিমা খাতুন কাঠমিস্ত্রি লাল মিয়ার স্ত্রী। এ ঘটনার পর থেকে লাল মিয়া পলাতক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লাল মিয়া তার দোকানে কাজ করতে যান। কিছুক্ষণ পর তার স্ত্রী তাসলিমাও দোকানে যান। বিকেলে তাদের ছেলে বাড়িতে এসে বাবা-মাকে না পেয়ে খোঁজ শুরু করে। রাতে দোকানে গিয়ে সেটি তালাবদ্ধ দেখতে পায়। পরে দোকানের ফাঁক দিয়ে উঁকি দিলে ভেতরে তার মায়ের মরদেহ দেখতে পায়।

পরে পুলিশে খবর দিলে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “নিহতের গলায় রশির দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী লাল মিয়া গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে হত্যা করে পালিয়েছে।”

তিনি জানান, “লাল মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে আটক করতে পারলে হত্যার কারণ জানা যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar