1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ জন খবরটি পড়েছেন

মাদ্রাসার আবা‌সিক শিক্ষার্থীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধানকে আটক করেছে ভুক্তভোগীর পরিবারের সদস্য ও স্থানীয়রা। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে চিলমারীর থানাহাট ইউনিয়নের মধ্য প্রামাণিকপাড়ায় একটি মক্তবে আটকে রাখেন অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষককে। অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষকের নাম হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে। তি‌নি বিবা‌হিত। ইউনিয়নের একটি আবা‌সিক কওমি মাদ্রাসায় সস্ত্রীক বসবাস ক‌রেন তিনি। কয়েক দিন আগে স্ত্রীর অনুপ‌স্থি‌তি‌তে মাদ্রাসার আবা‌সিক এক ছাত্রী‌কে তি‌নি ধর্ষণচেষ্টা ক‌রেন ব‌লে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

ভুক্ত‌ভোগী ছাত্রীর এক নিকটাত্মীয় জানান, এক সপ্তাহ আ‌গে ওই শিক্ষক রা‌তের বেলা ভুক্ত‌ভোগী ছাত্রী‌কে নিজ রু‌মে ডে‌কে নেন। মুখ চে‌পে ধ‌রে ধর্ষ‌ণের চেষ্টা ক‌রেন। ছাত্রী তা‌কে বাধা দি‌লে তি‌নি ছাত্রীর বু‌কে ও মাথায় আঘাত ক‌রেন। এ‌তে ওই ছাত্রী অসুস্থ হ‌য়ে প‌ড়ে। প‌রে ওই ছাত্রী তার বা‌ড়ি‌তে গি‌য়ে বাবা-মা‌কে বিষয়‌টি জানান।

প‌রে ছাত্রীর প‌রিবা‌রের লোকজন রোববার ওই শিক্ষক‌কে আটক ক‌রে চিলমারী উপ‌জেলার থানাহাট ইউ‌নিয়‌নের মধ‌্য প্রামা‌ণিকপাড়ার এক‌টি মক্ত‌বে আট‌কে রা‌খেন এবং মারধর ক‌রেন।

এ সময় ওই শিক্ষক ছাত্রী‌কে ধর্ষণচেষ্টার কথা স্বীকার ক‌রেন। তার স্বীকা‌রোক্তির এক‌টি ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যমে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে।রোববার দিবাগত রাত ১ টা পর্যন্ত পাওয়া খব‌রে অ‌ভিযুক্ত ওই শিক্ষক‌কে স্থানীয়রা আট‌কে রা‌খেন ব‌লে জানা গে‌ছে।

বিষয়‌টি স্থানীয়ভা‌বে ফয়সালা করার চেষ্টা চল‌ছিল ব‌লেও খবর পাওয়া গে‌ছে।চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম ব‌লেন, বিষয়‌টি শু‌নে‌ছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar