1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এলেঙ্গা হাইওয়ে পুলিশের অভিযানে ধর্ষক ড্রাইভার আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

এলেঙ্গা হাইওয়ে পুলিশের অভিযানে ধর্ষক ড্রাইভার আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৮৫ জন খবরটি পড়েছেন

সিরাজগঞ্জে পার্শ্ববর্তী জেলা বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে চলন্ত বাসে ধর্ষণের শিকার হয়েছেন এক যাত্রী । এ ঘটনায় সাকিব হাসান(২৮) নামে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ওই চালককে গ্রেপ্তার করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে স্কুলছাত্রী তার এক বন্ধুর সঙ্গে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ‘আর কে ট্রাভেলস’ নামে একটি বাসে বগুড়ার উদ্দেশে রওনা হয়। বাসটি বগুড়া শহরের প্রবেশের আগে চালক সাকিব এবং অন্য পরিবহন শ্রমিকরা ওই নারী যাত্রীর বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে বাস থেকে নামিয়ে দেয়। এরপর চলন্ত বাসেই চালক সাকিব ওই নারী যাত্রীকে ধর্ষণ করে।

এরপর বিকেলে চালক সাকিব মেয়েটিকে নিয়ে ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে পরিবহনের অন্যান্য শ্রমিকরা বিষয়টি টের পান এবং মেয়েটিকে উদ্ধার করেন। তবে এর পরপরই ‘আর কে পরিবহনে’র কাউন্টারের দায়িত্বে থাকা অন্য শ্রমিকরা অভিযুক্ত চালক সাকিবকে চড়-থাপ্পড় দিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন।

এরপর ওই নারী যাত্রীকে ভয়ভীতি দেখিয়ে তড়িঘড়ি করে আরেকটি বাসে করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর(এলেঙ্গা) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শরীফ- এর সুদক্ষ ও চৌকস পুঁলিশ টিমের অভিযান পরিচালনায় ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে আসামী মো. সোহাইল হাসান সাকিব ড্রাইভারকে গ্রেফতার করে। তারপর আসামিকে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক(নিঃ) মোঃ রাজু কামাল, এসআই(নিঃ) আব্দুল কুদ্দসদের নিকট হস্থান্তর করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar