1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে  অস্ত্র ও গুলি উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে  অস্ত্র ও গুলি উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০১ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

অভয়নগর আর্মি ক্যাম্প সূত্রে জানায়, ১৪ অক্টোবর রাত ২টা থেকে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত ক্যাপ্টেন সানজিদ আহমেদ (২ ইবি) এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল   অভিযান পরিচালনা করে। এ সময় আজহারুল নামের এক ব্যক্তির বাড়ির পাশের লাকড়ির ইস্তূপ থেকে দুইটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মূল আসামি পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সানজিদ আহাম্মেদ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে। এ বিষয়ে অভয়নগর থানার (ওসি) এম রবিউল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জব্দ রাখা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar