1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সংসদ ভবনে ‘জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভে সংঘর্ষ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সংসদ ভবনে ‘জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভে সংঘর্ষ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় “জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান” ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে ‘জুলাই যোদ্ধারা’ পুলিশের বাধা উপেক্ষা করে দেওয়াল টপকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দিয়ে বাইরে বের করে দেয়।

ঘটনার সময় বিক্ষুব্ধরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন এবং কয়েকটি ট্রাক ও বাসসহ দুইটি পুলিশের গাড়ি ভাঙচুর করেন। পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হলে, পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে।

এর আগে সকাল থেকেই জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি, আহত বীর হিসেবে স্বীকৃতি এবং জুলাই সনদ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেন ‘জুলাই যোদ্ধারা’। দুপুর সাড়ে ১২টার পর থেকে সংসদ ভবন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংসদ ভবনের ১২ নম্বর গেট বন্ধ করে দেয় এবং ভেতরে প্রবেশে বাধা দেয়। তবে আন্দোলনকারীরা গেটের সামনে অবস্থান নিয়ে বারবার ভেতরে প্রবেশের চেষ্টা করেন।

সরেজমিনে দেখা গেছে, সংসদ ভবন এলাকা ও আশপাশে বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar