1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোপালগঞ্জে মোবাইল চার্জ নিয়ে চা বিক্রেতা খুন, মেকানিক গ্রেফতার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

গোপালগঞ্জে মোবাইল চার্জ নিয়ে চা বিক্রেতা খুন, মেকানিক গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১৯ জন খবরটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে আলামিন মোল্যা (২৪) নামে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলামিন ওই এলাকার লায়েব আলী মোল্যার ছেলে। তিনি গত দুই বছর ধরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে চায়ের দোকান চালাতেন।

পুলিশ জানায়, মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে আলামিন ও পাশের মোটর গ্যারেজের মেকানিক আলরাফির (২৪) মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে আলরাফি ছুরি দিয়ে আলামিনকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “রাত সাড়ে ১২টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ভোরে অভিযুক্ত আলরাফিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আলরাফি বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাইকপাড়া গ্রামের আসলাম শেখের ছেলে এবং পাথালিয়া এলাকার একটি মোটর গ্যারেজে কর্মরত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar