1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশ-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি

রাজশাহীতে ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ জন খবরটি পড়েছেন

রাজশাহী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহীর লক্ষীপুর এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগে আহসান হাবিব নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে আল-আরাফাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজপাড়া থানার পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নার্স ২৩ সেপ্টেম্বর থানায় মামলা করেন। মামলার অভিযোগ অনুযায়ী, দুই বছর আগে ঢাকায় কর্মরত অবস্থায় ফেসবুকে চিকিৎসক আহসান হাবিবের সঙ্গে নার্সটির পরিচয় হয়। বিয়ের আশ্বাস দিয়ে হাবিব তাকে ঢাকার চাকরি ছেড়ে রাজশাহীতে আনেন এবং নিজের ভাড়া বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

মামলার এজাহারে বলা হয়েছে, সর্বশেষ ৮ সেপ্টেম্বর রাতে রাজশাহীর লক্ষীপুর এলাকার আল-আরাফাহ ক্লিনিকে ডেকে নিয়ে নার্সটিকে ধর্ষণ করেন হাবিব। এরপর তিনি যোগাযোগ বন্ধ করে দেন। পরে নার্স জানতে পারেন, হাবিব ইতিমধ্যে বিবাহিত।

তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক আব্দুল আলিম বলেন, “ঘটনার পর ভুক্তভোগী নার্স রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হন। চিকিৎসা শেষে তিনি মামলা দায়ের করেন। পরে আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

আল-আরাফাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, মামলার বিষয়টি জানার পর চিকিৎসক আহসান হাবিবকে ক্লিনিক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar