1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝালকাঠিতে ৮ কেজি গাঁজাসহ তিন জন গ্রেফতার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশ-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি

ঝালকাঠিতে ৮ কেজি গাঁজাসহ তিন জন গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ জন খবরটি পড়েছেন

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৮ কেজি গাঁজাসহ তিন  মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ও পৌরসভার বিকনা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সদর থানাধীন নবগ্রাম সাকিনে জনৈক রিয়াজুল হক মোল্লার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। পরে একই দিনে ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের বিকনা গ্রামের রুবেল তালুকদারের ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। অভিযানে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় ৩ জন কে।

গ্রেফতারকৃতরা হলেন— নাছিমা বেগম (৫৪), স্বামী আবুল হোসেন, সাং-দক্ষিণ ভিটাবাড়িয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর; ছখিনা বেগম (৪০), পিতা মৃত আব্দুল মান্নান মোল্লা, সাং-মোচনা, ইউপি-বেড়ারবাজার, থানা ও জেলা-গোপালগঞ্জ; এবং বিলাশ (৩০), পিতা মৃত ওমর আলী হাওলাদার, মাতা তাসলিমা বেগম, সাং-দিয়ারচর, ইউপি-চরামুদ্দি, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল।

ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের ওজন আনুমানিক ৮ কেজি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar