1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজমিস্ত্রির সহযোগী সেজে সৎ ভাই হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করলো পুলিশ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশ-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি

রাজমিস্ত্রির সহযোগী সেজে সৎ ভাই হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করলো পুলিশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৩০ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ রাজমিস্ত্রির সহযোগী সেজে উপজেলার আলোচিত সৎ ভাইকে হত্যা মামলার এজাহার নামীয় দুই আসামীকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানাগেছে, গত ২৪ অক্টোবর উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুরে জমিজমা ভাগাভাগিকে কেন্দ্র করে সৎ ভাইদের হাতে জাহিদুর রহমান (৪২) নির্মমভাবে খুন হয়। এ হত্যাকান্ডের পর নিহতের ভগ্নিপতি আনারুল ইসলাম বাদি হয়ে দৌলতপুর থানায় একটি হত্য মামলা দায়ের করেন। মামলা নং ৪০/৪৫৪ তারিখ ২৪/১০/২০২৫।

মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস,আই)বাদশা মিয়া তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন আসামীরা ফরিদপুর সদর এলাকায় পালিয়ে আছে। দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ এর তত্বাবধায়নে এস আই বাদশা মিয়া সঙ্গীয় ফোস নিয়ে রাজমিস্ত্রির সহযোগী বেশ ধারণ করে শনিবার (১ নভেম্বর) বিকালে ফরিদপুর সদর এলাকার জোয়াইড় মোড় নামক স্থান থেকে এ মামলার এজাহার নামীয় ১ নং আসামী এবং ভেলু মন্ডলের ছেলে এনামুল (৪৫) ও দুই নম্বর আসামী এনামুলের ছেলে অমিত (২০) কে গ্রেপ্তার করে।

ঐদিন রাতেই তাদের দৌলতপুর থানায় নিয়ে আসা হয়। এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেনের নেতৃত্বে আসামীদের জিজ্ঞাসাবাদ করা হয়।
দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, রবিবার (২ নভেম্বর) আসামীদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar