1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঘুমন্ত মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, ঘাটাইলে পিতা গ্রেফতার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশ-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি

ঘুমন্ত মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, ঘাটাইলে পিতা গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮৭ জন খবরটি পড়েছেন

ঘাটাইল প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ঘুমন্ত অবস্থায় তিন বছরের মেয়ে তোহাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। রোববার (২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কাইতকাই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

অভিযুক্ত মুক্তার আলীকে সোমবার সকালে পুলিশ গ্রেফতার করেছে। তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, মুক্তার আলী প্রায় এক বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার চেষ্টা চললেও বিশেষ কোনো উন্নতি হয়নি। রোববার রাতে হঠাৎ তিনি ক্ষিপ্ত হয়ে ঘরের মধ্যে ঘুমন্ত মেয়ের ওপর হামলা চালান। ছুরি দিয়ে বুক ও পেটে আঘাত করলে তোহা রক্তাক্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে।

মা রুমি আক্তারের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন অবস্থায় মুক্তার আলী তার মেয়েকে হত্যা করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar