1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ডের উন্মোচন, উচ্চতা ১১৭ ফুট - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ডের উন্মোচন, উচ্চতা ১১৭ ফুট

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩৩৩ জন খবরটি পড়েছেন

পঞ্চগড় প্রতিনিধি: দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ ৪ নভেম্বর, মঙ্গলবার বিকেল ৩টায় বর্ণাঢ্য আয়োজনে এই ফ্ল্যাগস্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী এবং পুলিশ সুপার মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির ও পঞ্চগড়-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ ইকবাল হোসাইন, ২ আসনের মোঃ সফিউল আলম (সফিউল্লাহ সুফি), এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা জাগপার সহ-সভাপতি শামসুজ্জামান বিপ্লব, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজার রহমান, জেলা সমন্বয়ক ফজলে রাব্বিসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সাবেত আলী বলেন, বাংলাবান্ধায় স্থাপিত এই ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ড দেশের গৌরব ও ঐক্যের প্রতীক। এটি উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে।

জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, বাংলাবান্ধা জিরো পয়েন্টের বিপরীতে ভারতীয় প্রান্তে প্রায় ১০০ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ডে ভারতীয় পতাকা উড়ানো হয়। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে এর চেয়ে উচ্চতর কোনো ফ্ল্যাগস্ট্যান্ড ছিল না। এ অবস্থায় স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত ১৯ এপ্রিল ফ্ল্যাগস্ট্যান্ড নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।ফ্ল্যাগস্ট্যান্ডটির উচ্চতা ১১৭ ফুট, যা বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ।

স্থানীয়রা আশা করছেন, বাংলাবান্ধা সীমান্তে নির্মিত এই বিশাল ফ্ল্যাগস্ট্যান্ড পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হিসেবে জায়গা করে নেবে এবং সীমান্ত এলাকায় দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়াবে।

এই দিনটি ছিল এক উৎসবমুখর পরিবেশের—বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিণত হয়েছিল এক মিলনমেলায়। উপস্থিত অতিথিরা একে বাংলাদেশের গৌরব, ঐক্য ও দেশপ্রেমের প্রতীক হিসেবে অভিহিত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar