1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জলবায়ু ন্যায়বিচারে তরুণদের ভূমিকা অপরিহার্য: আলোচনায় শিক্ষাবিদরা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

জলবায়ু ন্যায়বিচারে তরুণদের ভূমিকা অপরিহার্য: আলোচনায় শিক্ষাবিদরা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩১০ জন খবরটি পড়েছেন

জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে রাজধানীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে ‘জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা’ শীর্ষক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইকোবাংলা ইয়ুথ অর্গানাইজেশন, রিসার্চ এন্ড পাবলিকেশন ক্লাব এবং ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ সভায় বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু বিপর্যয়ের মূল দায় উন্নত দেশের ওপর, কিন্তু এর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর।

এ অবস্থায় টেকসই ভবিষ্যৎ গড়তে তরুণদের সম্পৃক্ততার বিকল্প নেই বলে মত দেন তারা।উপাচার্য অধ্যাপক ড. (ইঞ্জিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে তরুণদের গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। শুধু আলোচনা নয়, বাস্তব উদ্যোগ গ্রহণ করতে হবে।”

প্রো-ভিসি অধ্যাপক ড. লে. কর্নেল (অব.) সরদার মাহমুদ হোসেন বলেন, “ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা জরুরি। প্লাস্টিক ব্যবহার ও পরিবেশ ক্ষতিকর কর্মকাণ্ড বন্ধ না করলে পরিবর্তন সম্ভব নয়। উন্নত বিশ্ব জলবায়ুর জন্য বেশি দায়ী; তাই তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।”

সভায় জানানো হয়, বৈশ্বিক কার্বন নিঃসরণের অর্ধেকের জন্য দায়ী চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের মতো উন্নত অর্থনীতির দেশগুলো। এর ফলে বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ অঞ্চলের নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ও আদিবাসী জনগোষ্ঠী সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশের কমিউনিকেশন অফিসার মাহামুদুল হাসান। সভাপতিত্ব করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী।

আলোচনা সভার পাশাপাশি ভেষজ উদ্ভিদ বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও টেকসই ব্যবহারের প্রচারে বিজয়ীদের হাতে মেটাল পানির বোতল তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar