1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বারহাট্টায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও থ্রি পিসসহ আটক ২ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেশ-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি

বারহাট্টায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও থ্রি পিসসহ আটক ২

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩০৬ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর,নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ভারত থেকে অবৈধভাবে আনা কাভার্ড ভ্যানভর্তি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও থ্রি পিস আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার কাঁকুড়াবাজারে ওই কাভার্ড ভ্যানটিকে আটক করে স্থানীয় লোকজন। এসময় কাভার্ড ভ্যানের চালক ইব্রাহিম (২৫) ও হেলপার সাব্বিরকে (২৭) আটক করা হয়। তাদের বাড়ি গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকা থেকে কাভার্ড ভ্যানটি ভারতীয় শাড়ী ও থ্রিপিস ভর্তি করে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে বারহাট্টা উপজেলার কাঁকুড়া এলাকার একটি গাছের সাথে ধাক্কা লাগে কাভার্ড ভ্যানটির। এতে স্থানীয় লোকজন এটি আটকে ভেতরে কি আছে জানতে চায়। তাৎক্ষণিক সঠিক জবাব দিতে না পারায় লোকজন কাভার্ড ভ্যানটি খুলে ভেতরে চোরাচালানের পণ্য দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে। এসময় কাভার্ডভ্যানের চালক ও সহকারীকেও আটক করে। থানায় নিয়ে কাভার্ড ভ্যানটি খুললে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও থ্রিপিস দেখতে পায় পুলিশ।

আটক চালক ইব্রাহিম বলেন, ভোরে সীমান্ত এলাকা থেকে পণ্যগুলো নিয়ে রওনা হই। সব জায়গায় আমাদের সহযোগী রয়েছে। তারা পথ দেখিয়ে দেয়। সহযোগীদের দেখানো পথে বারহাট্টার কাঁকড়া এলাকায় এসে কাভার্ড ভ্যানটি একটি গাছে ধাক্কা লাগে। এতেই এলাকাবাসী সন্দেহ করে এটি আটক করে। চার-পাঁচ দিন ধরে ঘুম নেই। ফলে রাস্তায় গাড়ি চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলাম। সে কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। 

উপজেলার সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছিম উদ্দিন তালুকদার বলেন, আমি খবর পেয়ে থানায় জানাই এবং ঘটনাস্থলে যাই। ভ্যান ঘিরে অনেক মানুষ ভিড় করেছিল। পুলিশ এসে ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি পিস উদ্ধার করে।

বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান বলেন, কাভার্ড ভ্যানটি থানা রয়েছে। চোরাচালানের পণ্যগুলো গণনা করা হচ্ছে। এ ঘটনায়  চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা  প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar