1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৭ নভেম্বর: সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের দিন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

৭ নভেম্বর: সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের দিন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২১৪ জন খবরটি পড়েছেন

ঢাকা: আজ ৭ নভেম্বর দেশব্যাপী ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হচ্ছে। দিনটি ১৯৭৫ সালের সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানকে স্মরণ করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সেই দিনে সাধারণ সিপাহিদের সমর্থনে জনতা রাজপথে নেমে আসে এবং বন্দি অবস্থার মধ্যে থাকা সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করে। পাল্টা অভ্যুত্থান ঠেকাতে গিয়ে খালেদ মোশাররফ নিহত হন। এই ঘটনার পর জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি এক নতুন দিশা পায়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই ঘটনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শক্তিশালী করেছিল এবং গণতন্ত্রকে অর্গলমুক্ত করে বহুদলীয় ব্যবস্থার পথ সুগম করেছিল।

এ বছর বিএনপি ৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। রাজধানীতে সকাল ৬টায় নয়াপল্টনে এবং সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হবে। বিকেল ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। জেলা ও উপজেলা পর্যায়েও র‌্যালি আয়োজন করা হবে।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।” বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বহুদলীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, স্বাধীনতার সুফল নিশ্চিত করা এবং দুর্নীতি ও দুঃশাসন দূর করা এখন সময়ের দাবি।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar