1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাশকতা আশঙ্কায় মেট্রোরেল ভবন ও স্টেশনে সতর্কতা জারি- বাতিল সব কর্মচারীর ছুটি - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নাশকতা আশঙ্কায় মেট্রোরেল ভবন ও স্টেশনে সতর্কতা জারি- বাতিল সব কর্মচারীর ছুটি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২০৪ জন খবরটি পড়েছেন
Metro Rail Featured Image

ঢাকা মেট্রোরেলের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার (৯ নভেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, স্টেশন এবং কোম্পানির আওতাধীন প্রকল্পসহ সংশ্লিষ্ট স্থাপনায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।”

যদিও আদেশে ছুটি বাতিলের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, তবে ডিএমটিসিএলের অভ্যন্তরীণ সূত্র বলছে, চলতি মাসে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, জুলাই গণ–অভ্যুত্থান-পরবর্তী মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার তারিখ ১৩ নভেম্বর নির্ধারিত হবে। ওই দিন ঢাকায় লকডাউন কর্মসূচির প্রচারণা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো, এমন তথ্যও পাওয়া গেছে।

এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা বা অস্বাভাবিক পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেট্রোরেল কর্তৃপক্ষও ছুটি বাতিল ও নজরদারি জোরদারের পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar