রাজধানীর ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ৬টা ৪০ মিনিটে।
তিনি আরও বলেন, আগুনে কেউ হতাহত হয়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ বা দোষীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন ছড়িয়ে পড়েনি। ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।