1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সিলেটে বিটিসিএল অফিসে আগুন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সিলেটে বিটিসিএল অফিসে আগুন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩২ জন খবরটি পড়েছেন

বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সীমান্ত দেয়ালের ওপর কাঁটাতারে ওয়েল্ডিং করার সময় পার্শ্ববর্তী বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) অফিসের পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিলেট নগরের তালতলা এলাকায় অবস্থিত বিটিসিএল কার্যালয়ের পেছনের ওই গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের তালতলা স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় মূল ভবন বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। তবে আগুনে পরিত্যক্ত ঘরে থাকা কিছু জিনিসপত্র পুড়ে যায়।

আগুন লাগার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস তালতলা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক সিলেট সীমান্ত দেয়ালের উপর কাঁটাতারে ওয়েল্ডিং করার সময় বিটিসিএলের পরিত্যক্ত গো ডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা সংবাদ পেয়ে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সিলেট কার্যালয়ের ডিজিএম মিহির রায় কালবেলাকে বলেন, বাংলাদেশ ব্যাংক সিলেট সীমান্ত দেয়ালের উপর কাঁটাতারে ওয়েল্ডিং করতে গিয়ে আমাদের অফিসের পরিত্যক্ত গো ডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘরে থাকা কিছু জিনিসপত্র পুড়ে গেছে। তবে বড় কোনো ক্ষতি হয়নি। আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar