1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‘দে, চল চল’ বলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা! - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত দেশ-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক

‘দে, চল চল’ বলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা!

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৯০ জন খবরটি পড়েছেন

বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার পরে বরগুনার সার্কিট হাউস মাঠের উত্তর পূর্ব কোণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজে দেখা যায়, কেউ একজন পেট্রল বোমায় অগ্নিসংযোগ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এসময় ভিডিও ফুটেজে একজন আরেকজনকে বলতে শোনা যায়, ‘দে’। তখন আরেকজন পেট্রল বোমায় অগ্নিসংযোগ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করে। এরপর ভিডিওতে আবার বলতে শোনা যায়, ‘চল চল’। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনার ভিডিও ফুটেজ ফেসবুকে পোস্ট করে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা লিখেছেন, ‘বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেব না।’

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘খবরটি আমরা শুনেছি। কিন্তু ঘটনাস্থলে এসে এরকম নমুনা দেখছি না। এটা আমাদের না অন্য কোথাও ঘটেছে, তা ঠিক বলতে পারছি না।

বরগুনা সদর থানার পুলিশ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তৎপর রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar