রাজধানী ঢাকাসহ দেশের চার জেলায় গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে এই অগ্নিসংযোগের ঘটনাগুলো বেড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, অগ্নিসংযোগের ঘটনাগুলো ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে ঘটেছে।
অগ্নিকাণ্ডের বিবরণ:
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে গত কয়েক দিনে দেশে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বৃদ্ধি পেয়েছে।