1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পুলিশের গাড়িতে হাতবোমা নিক্ষেপ, আটক ৩ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত দেশ-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক

পুলিশের গাড়িতে হাতবোমা নিক্ষেপ, আটক ৩

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০৮ জন খবরটি পড়েছেন

শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় দুষ্কৃতকারীদের ছোড়া হাতবোমার আঘাতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সাড়ে ৬টার দিকে উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের তস্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরবেলা জাজিরা উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় মিছিল নামায় তাদের নেতাকর্মীরা।

এসময় তারা মহাসড়ক আটকে গাছের গুঁড়ি ফেলে ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা তাদের গাড়ি লক্ষ্য করে হামবোমা ছুঁড়লে গাড়ির সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।

এসময় পুলিশ সদস্যরা প্রাণ বাঁচাতে পিছু হটলে একইপথ দিয়ে যাওয়া একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এতে প্রায় দুই যানচলাচল বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, দুষ্কৃতিকারীদের ছোড়া হাতবোমার আঘাতে আমাদের একটি গাড়ির সম্মুখভাগের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রাণ বাঁচাতে পিছু হটলে একটি ট্রাকে অগ্নিসংযোগ করে তারা। এই ঘটনা এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar