1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেশার টাকা না পেয়ে নিজের ঘরে নিজেই দিলো আগুন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত দেশ-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক

নেশার টাকা না পেয়ে নিজের ঘরে নিজেই দিলো আগুন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩০৪ জন খবরটি পড়েছেন

গাইবান্ধা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাইবান্ধা সদর উপজেলায় নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দিয়েছে এক মাদকাসক্ত যুবক। এতে দুটি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ি হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের আছর আলী ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুর হিসেবে কাজ করেন। তার ছেলে ফারুক দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকে আসক্ত।

বুধবার রাতে ফারুক তার বাবার কাছে নেশার জন্য ৩০০ টাকা দাবি করেন। পিতা তা দিতে না পারলে পরদিন সকালে মা-বাবার সঙ্গে ঝগড়া শুরু করে। একপর্যায়ে চুলার আগুন থেকে খড়িতে আগুন নিয়ে নিজের ঘর ও রান্নাঘরে আগুন ধরিয়ে দেয় ফারুক।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দুটি ঘর পুড়ে যায়।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে দুটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।” ঘটনার পর ফারুক পালিয়ে যায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar