1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত:নতুন অবনতি নেই-চিকিৎসক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত:নতুন অবনতি নেই-চিকিৎসক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ জন খবরটি পড়েছেন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুই সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও চিকিৎসকেরা স্বস্তি প্রকাশ করে জানিয়েছেন যে নতুন করে অবস্থার কোনো অবনতি হচ্ছে না, যা বর্তমান পরিস্থিতিতে একটি ইতিবাচক দিক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি দুই ডজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের উন্নতি আনার চেষ্টা করছেন।

মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক আজ মঙ্গলবার সন্ধ্যায় জানান, কাঙ্ক্ষিত পর্যায়ে না হলেও ম্যাডামের কিছুটা উন্নতি হচ্ছে। তবে ৮০ বছর বয়সী এই নেত্রীর বয়সজনিত কারণ এবং বহুমুখী জটিলতা (কিডনি, লিভার, ফুসফুস, ডায়াবেটিস) চিকিৎসার পথে উচ্চ ঝুঁকি সৃষ্টি করছে।

স্থগিত বিদেশে নেওয়ার পরিকল্পনা

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া এবং ২৭ নভেম্বর তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতারের সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হলেও, শারীরিক অবস্থা বিদেশযাত্রার উপযোগী না হওয়ায় তা স্থগিত করা হয়েছে।

চিকিৎসকেরা বলছেন, আপাতত তাঁকে দেশের বাইরে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে ‘পৃথিবীর সেরা চিকিৎসা’ দেওয়া হচ্ছে এবং বিদেশযাত্রার সিদ্ধান্তটি পুরোপুরি নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার উন্নতির ওপর। হাসপাতালে তাঁর পাশে সার্বক্ষণিক রয়েছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar