1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে অনুষ্ঠেয় গণভোটের তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই তপশিল ঘোষণা করেন। ঘোষিত তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ২০ জানুয়ারি।

এদিকে তপশিল ঘোষণার পরপরই রাজনৈতিক দলগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব বলেন, তপশিল ঘোষণার পর কোনো রাজনৈতিক দল যদি নির্বাচন সংক্রান্ত আইন ও বিধি না মানে, তবে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য প্রয়োজনীয় সব বিষয় নিশ্চিত করব। এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও সহযোগিতা একান্তভাবে দরকার।’

ইসি সিনিয়র সচিব নিশ্চিত করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেরই তপশিল ঘোষণা করা হয়েছে। তবে আদালতের আদেশ অনুযায়ী গাজীপুর ও বাগেরহাটের নির্বাচনী সীমানায় কিছু সংশোধন করা হচ্ছে।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট:

আখতার আহমেদ জানান, এবারের নির্বাচনে সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে (জেল) থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে সাধারণ আবেদনকারীরা তপশিল ঘোষণার পর থেকে নিবন্ধন করতে পারবেন। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬-১৭ ডিসেম্বর এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধন ২১-২৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar