নিজস্ব প্রতিবেদক। সুজন-সুশাসনের জন্য নাগরিক ও বিকশিত নারী নেটওয়ার্ক যশোর জেলা কমিটির আয়োজনে
এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা’ শীর্ষক গোল
টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জয়তি সোসাইটি মিলনায়তনে এদিন সকালে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সভায় সভাপতিত্ব করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক যশোর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহা বেগম,অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ড. মোস্তাফিজুর রহমান, কালেক্টর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোদাচ্ছির হোসেন,যশোর জেলা ইমাম সমিতির সভাপতি জাকির হোসেন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, এমএসটিপি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আনাম, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।
এসময় সুজন-সুশাসনের জন্য নাগরিক যশোর জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি ফিরোজা বুলবুল কলি। দি হাঙ্গার প্রজেক্ট যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম ও জেলা সমন্বয়কারী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনায় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৮০ জন প্রতিনিধি এই সভায় তাঁদের মতামত ব্যক্ত করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান নান্নু। সভায় বক্তারা গণতন্ত্রের বিকাশে সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।