নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে গাবুরা ও রমজাননগর ইউনিয়নের ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর সুন্দরবন তীরবর্তী দ্বীপ ইউনিয়ন গাবুরা ও বুধবার ২৪ ডিসেম্বর রমজানগর ইউনিয়নের ভোট কেন্দ্র পরির্দশন করেন। এসময় তারা বিভিন্ন কেন্দ্রের সমস্যাবলী চিহ্নিতের পাশাপাশি সামগ্রিক বিষয়ে ধারনা নেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক ও অফিসার ইনচার্জ খালেদুর রহমান ছাড়াও পরিদর্শন টিমে ছিলেন নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
পরিদর্শেন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক জানান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রভাবমুক্ত নির্বাচন করতে সরকার বদ্ধ পরিকর। যার অংশ হিসেবে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সমস্যাবলী চিহ্নিতের পাশাপাশি সেগুলো সমাধানে উদ্যোগ নেয়া হচ্ছে।