1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দোয়ারাবাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে ২গরুর মৃত্যু, দগ্ধ আরও ২ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন

দোয়ারাবাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে ২গরুর মৃত্যু, দগ্ধ আরও ২

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ জন খবরটি পড়েছেন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেংগাইয়া গ্রামে গভীর রাতে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি গরু আগুনে পুড়ে মারা গেছে। একই ঘটনায় আরও ২টি গরু গুরুতরভাবে দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত গরুগুলোর মালিক স্থানীয় বাসিন্দা ছমির উদ্দিন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ছমির উদ্দিনের মালিকানাধীন মোট ৫টি গরু ছিল। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গরুর ঘরের সামনে থাকা একটি খড়ের ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে পাশের গরুর ঘরে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এলাকাবাসী ঘুমিয়ে ছিলেন। ধোঁয়া ও আগুনের আলো দেখে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এরই মধ্যে আগুনে পুড়ে ঘটনাস্থলেই ২টি গরুর মৃত্যু হয়। অপর ২টি গরু মারাত্মকভাবে দগ্ধ হলেও স্থানীয়দের তৎপরতায় সেগুলো জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

খবর পেয়ে গ্রামের শতাধিক মানুষ একত্রিত হয়ে পানি ও বিভিন্ন সরঞ্জামের সাহায্যে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়তে পারেনি, ফলে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
এ অগ্নিকাণ্ডে গরুর ঘর ও খড়ের ঘরের অধিকাংশ অংশ পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটির ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খড়ের ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar