1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অবাধ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: লোহাগাড়ায় নাজমুল মোস্তফা আমিন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন

অবাধ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: লোহাগাড়ায় নাজমুল মোস্তফা আমিন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের উদ্যোগে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় লোহাগাড়া গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই সভায় লোহাগাড়ায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভার মূল লক্ষ্য ছিল একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণে করণীয় নির্ধারণ, গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ভূমিকা, দায়িত্ব এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে খোলামেলা আলোচনা।

সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টি, নির্বাচনকালীন অনিয়ম তুলে ধরা এবং জনগণের সঠিক তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এ সময় সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, তিনি সবসময় সাংবাদিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করেন। একটি গ্রহণযোগ্য নির্বাচন সাংবাদিকদের সক্রিয়, স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা ছাড়া সম্ভব নয় উল্লেখ করে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ এবং চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের নির্বাচনী মিডিয়া কো-অর্ডিনেটর মোঃ ফৌজুল কবির ফজলু’র সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায় ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দঃ জেলা বিএনপি’র সাবেক সদস্য সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, উপজেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক এস.এম ছলিম উদ্দিন কোখন চৌধুরী, বিএনপি নেতা সাহেদুল আনোয়ারসহ আরও অনেকেই।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারী সাংবাদিকরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নিজেদের পেশাগত দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar