1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কারওয়ান বাজারে আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

কারওয়ান বাজারে আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ জন খবরটি পড়েছেন

রিয়াদ হাসান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর কারওয়ান বাজারে আওয়ামী সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বিক্ষোভে তারা আওয়ামী দোসরদের বিচার এবং দখলবাজি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। রোববার (২৮ ডিসেম্বর) রাতে বিক্ষোভ মিছিলটি কারওয়ান বাজারের পেট্রোবাংলার সামনে থেকে শুরু হয়ে ফলপট্টি এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন ব্যবসায়ীরা।

সমাবেশে বক্তারা বলেন, পতিত স্বৈরাচারী আমলে আওয়ামী লীগের চাঁদাবাজ ও দখলবাজরা যেভাবে কারওয়ান বাজারে দখলবাজি, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন চালিয়েছিল, বর্তমানে আবারও একই কৌশলে সক্রিয় হওয়ার অপচেষ্টা চলছে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু দোসর ও চিহ্নিত ব্যবসায়ীর ইন্ধনে চাঁদাবাজদের একত্রিত করে ব্যবসায়ীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর কারওয়ান বাজারে আওয়ামী চাঁদাবাজরা আত্মগোপনে থাকলেও সম্প্রতি আবার সংগঠিত হয়ে দখলবাজির চেষ্টা করছে। পাশাপাশি বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে দলের কয়েকজন নেতার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা ব্যবসায়ীরা অবিলম্বে এসব চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং কারওয়ান বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar