1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে অবৈধ ৭৪টি চুল্লি ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

অভয়নগরে অবৈধ ৭৪টি চুল্লি ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ জন খবরটি পড়েছেন
Oplus_131072

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তারিম আহমেদ ইমন,  নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি :

অভয়নগরে অবৈধভাবে গড়ে ওঠা কাঠদিয়ে কয়লা তৈরির চুল্লি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭৪টি অবৈধ চুল্লি ধ্বংস করা হয়।

খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম অভিযানের নেতৃত্ব দেন। এ সময় স্থানীয় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি চক্র অবাধে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করে আসছিল। বিভিন্ন বনজ ও ফলদ গাছ কেটে এসব চুল্লিতে কাঠ সরবরাহ করা হচ্ছিল। এলাকায় প্রায় দুই শতাধিক বিশেষ কয়লা তৈরির চুল্লি গড়ে ওঠে, যা মাটি, ইট ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি করা হয়েছিল। এসব চুল্লিতে প্রতিদিন শত শত মন কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা হতো।

চুল্লি থেকে নির্গত ঘন ধোঁয়ায় স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। একই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ফলে দীর্ঘদিন ধরেই এলাকাবাসী অবৈধ এসব চুল্লি উচ্ছেদের দাবি জানিয়ে আসছিল।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, “এসব চুল্লির কারণে মানুষ, পাখি, গাছপালাসহ পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছিল। সে কারণেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। দুই শতাধিক চুল্লির মধ্যে ৭৪টি ধ্বংস করা হয়েছে। বাকিগুলোও গুঁড়িয়ে দিতে অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar