1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্বশুরবাড়ির নির্যাতনে হাসপাতালে চিকিৎসাধীন আমেনা বেগম আর নেই - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

শ্বশুরবাড়ির নির্যাতনে হাসপাতালে চিকিৎসাধীন আমেনা বেগম আর নেই

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগম (২১) মারা গেছেন।

মৃত্যুর আগে তিনি স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে জোরপূর্বক বিষ পান করানোর অভিযোগ করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গত রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ আগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমেনা বেগমের বাবার বাড়ি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মীরপাড়া এলাকায় এবং শ্বশুরবাড়ি সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা গ্রামে। তার অকাল মৃত্যুকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে নিহতের দুই বছর বয়সী কন্যা সন্তানকে ঘিরে স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

জানা গেছে, ২০২২ সালের ৫ আগস্ট মীরপাড়ার শফিক আহমেদের কন্যা আমেনা বেগমের সঙ্গে বাহাদির পাড়ার বক্কর হাজীর ছেলে মোহাম্মদ ইউসুফের বিয়ে সম্পন্ন হয়। দাম্পত্য জীবনে নানা জটিলতার অভিযোগ উঠলেও বিষপানের ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তসাপেক্ষ বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের পরিবার এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সংশ্লিষ্ট থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar