1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণায় বিজিবির অভিযান, ভারতীয় অস্ত্র ও মাদক উদ্ধার - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

নেত্রকোণায় বিজিবির অভিযান, ভারতীয় অস্ত্র ও মাদক উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১২২ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিজিবির বিশেষ অভিযানে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় দেশীয় ও ভারতীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির অধীনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১১৫১/৪ এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামতলা নামক এলাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করে বিজিবির সদস্যরা।

এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি ভারতীয় তৈরি ছুরি, দুটি চাপাতি, একটি বল্লম, দুটি দা, একটি চাইনিজ কুড়াল, একটি ক্রিজ, ও এক বোতল মদ।

বিজিবি জানায়, উদ্ধারকৃত দেশীয় ও ভারতীয় তৈরি অস্ত্র ও মাদকদ্রব্য বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে দুর্গাপুর থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তৌহিদুল বারী (পিএসসি) এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তে চোরাচালান রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar