1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নির্বাচনকে সামনে রেখে বিজিবির ডমিনেশন পেট্রোলিং ও বিভিন্ন পয়েন্টে তল্লাশি - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর

নির্বাচনকে সামনে রেখে বিজিবির ডমিনেশন পেট্রোলিং ও বিভিন্ন পয়েন্টে তল্লাশি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে যশোর দক্ষিণ পশ্চিম রিজিয়নের আওতাধীন নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) নিজ দায়িত্বপূর্ণ এলাকার সাতক্ষীরা, বাগেরহাট এবং ঝালকাঠি জেলার অন্তর্গত সর্বমোট ১৬টি উপজেলায় ২০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানে ডমিনেশন পেট্রোলিং পরিচালনা এবং বিভিন্ন চেকপোস্ট ও সন্দেহভাজন পয়েন্টে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়াও, অপারেশন ডেভিল হান্ট ফেইজ টু এর আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র প্রধান কার্যালয়ে গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব এ তথ্য জানান।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র প্রধান কার্যালয়ে গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র প্রধান কার্যালয়ে গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব

এতে জানানো হয়, নির্বাচনকালীন সময়কে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়মিতভাবে টহল জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা ছাড়াও গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, হাটবাজার ও জনসমাগমপূর্ণ স্থানে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তির দেহ তল্লাশির মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব জানান, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অবৈধ কার্যক্রম যেন সংঘটিত না হয়, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। প্রয়োজন অনুযায়ী টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে।

স্থানীয়দের মাঝে বিজিবির এ ধরনের তৎপরতায় স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar