1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে কাকড়া ধরার অপরাধে ট্রলার ও নৌকা সহ ৪ জেলে আটক - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর

সুন্দরবনে কাকড়া ধরার অপরাধে ট্রলার ও নৌকা সহ ৪ জেলে আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৫ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

সুন্দরবনে আহরণ নিষিদ্ধ সময়ে কাকড়া ধরে নিয়ে যাওয়ার পথে বনরক্ষীদের হাতে আটক হয়েছে ৪ জেলে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এসব জেলেদের সুন্দরবন সংলগ্ন ছুলিয়ার খালের মুখ থেকে আটক করা হয় এসময় জব্দ করা হয়েছে একটি ট্রলার ও নৌকাসহ ৮০ কেজি কাকড়া।

আটক জেলেরা হচ্ছেন, রফিক মোল্লা (৪৮), রউফ মোল্লা (৪৫), আলামিন শেখ (৩১) ও আছাদুল শেখ (৩০)। এদেও বাড়ী খুলার দাকোপ উপজেলার পানখালী ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ছোলমবাড়ীয়ায় গ্রামে। আটককৃত জেলেদের শুক্রবার বিকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

সুন্দরবন বিভাগ জানায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সুন্দরবন সংলগ্ন ছুলিয়ার খালের মুখে অভিযান চালিয়ে চার জেলেসহ একটি ট্রলার ও একটি ডিঙ্গি নৌকা আটক করেন। পরে ট্রলার ও নৌকায় তল্লাশী করে বিশেষ কায়দায় ঝুড়িতে লুকিয়ে রাখা ৮০ কেজি কাকড়া জব্দ করে বনরক্ষীরা।

আটক জেলেরা সুন্দরবনে আহরণ নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে কাকড়া ধরার আপরাধে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে শুক্রবার বিকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar