1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাটোরে ভোরের আগুনে শেষ এক পরিবার: মা ও শিশুশিশুকন্যার মর্মান্তিক মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর

নাটোরে ভোরের আগুনে শেষ এক পরিবার: মা ও শিশুশিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

নাটোর সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নাটোরের গুরুদাসপুরে শেষ রাতের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী ও তাঁর এক বছর বয়সী শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোরে কৃষক মোন্তার আলীর বাড়িতে আগুন লাগলে ঘরে আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা। এই ঘটনায় পরিবারের আরও এক সদস্য গুরুতর দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ভোর পৌনে ৪টার দিকে উপজেলার ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে আতিয়া (২৩) ও তাঁর শিশু সন্তান রওজা ঘর থেকে বের হতে ব্যর্থ হন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বসতঘরসহ সব আসবাবপত্র।

অগ্নিকাণ্ডের এই ঘটনায় নিহত আতিয়ার শাশুড়ি মর্জিনা বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মা ও শিশুর মৃত্যুর পাশাপাশি কৃষকের সাজানো সংসারও লণ্ডভণ্ড হয়ে গেছে এই আগুনে। মোন্তার আলী ও তাঁর ছেলের ৪টি বসতঘর এবং পাশের একটি মুদি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে মারা গেছে গোয়ালে থাকা ১২টি ছাগলও। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে অন্তত ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়ির বৈদ্যুতিক সংযোগ থেকে হওয়া শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গুরুদাসপুর থানা পুলিশ।

ওসি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। গ্রামজুড়ে এখন শোকের ছায়া বিরাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar