1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে বিজিবি‘র অভিযানে বিদেশী পিস্তলসহ বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর

দৌলতপুরে বিজিবি‘র অভিযানে বিদেশী পিস্তলসহ বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

কুষ্টিয়া প্রতিনিধি | কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবি‘র অভিযানে বিদেশি পিস্তল, গুলিসহ বিপুল পরিমাণ
দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে সীমান্তবর্তী চিলমারী ইউপির পোল্ট্রিমোড় চর এলাকায়
এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, ৪৭ বিজিবি‘র জাতীয় নির্বাচন উপলক্ষে স্থাপিত
বাগোয়ান কেসিভিএন উচ্চ বিদ্যালয় বেইজ ক্যাম্প থেকে একটি চৌকস টহল দল অভিযান চালায়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি শুটার গান
এবং ২টি বড় রামদা, ৫টি ছোট রামদা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরিসহ মোট ১৪টি দেশীয়
ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি আরো জানায়, ড্রোন ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার
করে ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা দায়ের করা
হয়েছে। এবং উদ্ধারকৃত অস্ত্র সমুহ থানায় হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান,
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে বিজিবি পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব
পালন করে আসছে।

জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠভাবে সম্পন্ন করতে বেসামরিক প্রশাসনকে
সর্বাত্মক সহযোগিতা সহ কোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ
সতর্ক অবস্থানে রয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar