1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ফুটবল টুর্নামেন্টে মাগুরা জয়ী - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

বাঘারপাড়ায় ফুটবল টুর্নামেন্টে মাগুরা জয়ী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৫১ জন খবরটি পড়েছেন
S

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ায় ‘ব্লু-মার্ট ওয়ার্ল্ড ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলায় দল মাগুরা জেলার ‘ফ্রেন্ডস ক্লাব’ চ্যাম্পিয়ন হয়েছে। ব্লু-মার্ট ওয়ার্ল্ড ও ব্লু-স্টার গার্মেন্টস এর আয়োজনে শনিবার বাঘারপাড়া পাইলট হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বিজয়ী দলের ১১নং জার্সি পরিহিত রাকিব ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এদিন খেলায় অংশগ্রহণ করে নড়াইল জেলার ‘এগিয়ে চলো ফুটবল একাডেমি’ ও মাগুরা জেলার ‘ফ্রেন্ডস ক্লাব’। ৭০ মিনিটের এ খেলায় প্রথমার্ধে গোলশুন্য থাকার পর উভয় দল গোল করতে আপ্রাণ চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত অমীমাংসিতভাবে খেলাটি শেষ হলে রেফারী ফেরদৌস হাসান টাই-ব্রেকারের সিদ্ধান্ত নেন। এতে ৪-৩ গোলে মাগুরা জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ব্লু-মার্ট ওয়ার্ল্ড এর বাঘারপাড়া শাখার দায়িত্বপ্রাপ্ত তুহিন হাবিব এর সভাপতিত্বে এ খেলায় উপস্থিত ছিলেন. প্রতিষ্ঠানটির সিইও সেলিম আহমেদ সুমন, মার্কেটিং প্রধান মলয় রায় চৌধুরী, ব্লু-স্টার গার্মেন্টস এর সিইও
ইকবাল হোসেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির নেতা মাসুদ আলম টিপু, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিশ্বাস, বাঘারপাড়ার ক্রীড়া ব্যাক্তিত্ব কামাল হোসেন প্রমুখ।

রেফারীকে সহযোগিতায় ছিলেন সিরাজুল ইসলাম ও ইয়াসিন আরাফাত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar