1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে মাজারের কুমিরের কুকুর শিকার - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

বাগেরহাটে মাজারের কুমিরের কুকুর শিকার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০৭ জন খবরটি পড়েছেন
ছবি- সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের দিঘিতে একটি কুকুর কুমিরের শিকার হওয়ার ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা দাবির মধ্যে এটিকে ‘দুর্ঘটনা’ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ।

৮ এপ্রিল বিকেলে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে দাবি করা হয়, কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের খাবার হিসেবে পানিতে ফেলে দেওয়া হয়েছে। তবে প্রত্যক্ষদর্শী, নিরাপত্তাকর্মী ও প্রশাসনের বক্তব্য অনুযায়ী, কুকুরটি বাঁধা ছিল না এবং ঘটনাটি পরিকল্পিত নয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি অসুস্থ কুকুর ওই দিন মাজার এলাকায় কয়েকজনকে কামড় দেয়। এতে আতঙ্কিত হয়ে স্থানীয়রা কুকুরটিকে তাড়া করে এবং লাঠি নিক্ষেপ করে। একপর্যায়ে কুকুরটি দৌড়ে দিঘির প্রধান ঘাটে চলে যায়।

মাজারের নিরাপত্তাকর্মী ফোরকান হাওলাদার জানান, কুকুরটি তার পায়েও আঁচড় দেয়। এ সময় তিনি পা ঝেড়ে ফেললে কুকুরটি পানিতে পড়ে যায়। পানিতে পড়ে যাওয়ার পর কুকুরটি আর উঠে আসতে পারেনি। ঠিক তখনই দিঘিতে থাকা কুমির সেটিকে ধরে নিয়ে যায়।

ঘটনার কয়েক ঘণ্টা পর কুকুরটির মরদেহ দিঘিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা সেটি উদ্ধার করে দিঘির পাড়ে মাটিচাপা দেন।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, কুকুরটি অসুস্থ ছিল এবং কয়েকজন মানুষ ছাড়াও কিছু গৃহপালিত প্রাণীকেও আক্রমণ করেছিল। ফলে স্থানীয়রা আত্মরক্ষার্থে সেটিকে তাড়া দেয়। অন্য এক দোকানি বলেন, কুকুরটির কামড়ে ৭-৮ জন আহত হয়ে হাসপাতালে টিকা নিয়েছেন।

মাজারের খাদেম ও প্রশাসনের কর্মকর্তারা বলছেন, সামাজিক মাধ্যমে যে দাবি করা হচ্ছে—কুকুরটিকে বেঁধে পানিতে ফেলা হয়েছে—তা সঠিক নয়। কুকুরটি অসুস্থ ও আঘাতপ্রাপ্ত থাকায় পানিতে পড়ে নিজেকে রক্ষা করতে পারেনি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিঘিতে বর্তমানে একটি কুমির রয়েছে, যা ২০০৫ সালে ভারত থেকে আনা হয়েছিল। এছাড়া, কুমিরকে খাওয়ানোর নামে হাঁস-মুরগি বা অন্যান্য প্রাণী পানিতে ফেলে দেওয়ার যে কুসংস্কার রয়েছে, তা বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে সংশ্লিষ্টরা সবাইকে আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar