1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১০৩ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেক্স নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিং দৃঢ়তা এবং পেসার নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকরা পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে।

এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। একই সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে প্রথম জয়ও তুলে নিল টাইগাররা।

চতুর্থ দিন শেষে ১৭৯ রানে এগিয়ে থাকা বাংলাদেশ পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংস ৯ উইকেটে ২৪০ রানে ঘোষণা করে। এতে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য দাঁড়ায়। দ্বিতীয় ইনিংসে শান্ত ৮৭ রান করেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ ২৪ রান যোগ করেন।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ওপেনার আব্দুল্লাহ ফজল ৬৬ রান করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি। শেষ পর্যন্ত ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।

বাংলাদেশের হয়ে নাহিদ রানা ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে ১০১ ও দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন শান্ত। আগামী ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar