ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন কিনা— এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আসিফ নজরুল জানান, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং প্রায় দুই মাস ক্লাসও করেছিলেন। তিনি বলেন, আইন বিভাগের উপরের ব্যাচের ছাত্র হিসেবে তখন থেকেই বিষয়টি তার জানা ছিল।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব ছিলেন।
আসিফ নজরুলের দাবি, সে সময় দেশে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ–এর শাসন চলছিল এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার সঙ্গে এরশাদের সম্পৃক্ততার অভিযোগ ছিল। নিরাপত্তা ঝুঁকির কারণেই সম্ভবত তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ হয়ে যায় বলে তিনি মন্তব্য করেন।