1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল - bdtelegraph24.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা সীমান্ত এলাকা পরিদর্শন করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা শ্যামনগরে উপকূলীয় প্রেসক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নবীনগর বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু আর নেই মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিমান হামলা, নিহত ২১ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের চতুর্থ কার্যনির্বাহী কমিটি প্রকাশ:নেতৃত্বে নাজিম-সাগর বেরোবি ও কারমাইকেল কলেজের পঞ্চগড়ের শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ, ৩–০ গোলে জয় কারমাইকেলের আশুগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সেলিম-খোকন-মামুন বিজয়ী আগামী এপ্রিলে ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা

অভয়নগরে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬২ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে বিশিষ্ট ব্যবসায়ী ও জয়েন্ট ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আরিসুর রহমান হত্যার প্রতিবাদে উপজেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার আয়োজনে নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ গোলাম রসুল, উপজেলা জামায়াতের সাবেক আমির মমিউর রহমান, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম মোস্তফা, ব্যবসায়ী শেখ মতিয়ার রহমান, পৌর জামায়াতের আমির আলতাব হোসেন ও সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সরদার শরিফ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূরুল ইসলাম বাবুলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা আরিসুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

প্রতিবাদ সভা শেষে যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar